সিল্কি ও ফ্রিজ-ফ্রি চুলের জন্য Keune Care Satin Oil Mask
মসৃণ,ম্যানেজেবল সফট চুল সবারই প্রিয়। তবে প্রতিদিনের ধুলো, রোদ আর হিট স্টাইলিং টুলসের ব্যবহার চুলকে করে তোলে রুক্ষ,শুষ্ক ও ফ্রিজ। আমরা সবাই জানি, ফ্রিজ হেয়ারে ড্যামেজ বেশি হয়। চুলের এই সমস্যা হালকা ভাবে নিলে দেখা যাবে, চুল ড্যামেজ হয়ে অকালে ঝরে পড়ছে। চুলের এই সমস্যা দূর করতে ব্যবহার করূন এক নতুন রেভুলেশন ।
Keune Care Satin Oil Mask এটি শুধু একটি মাস্ক নয়, এটি আপনার চুলের জন্য একটি লাক্সারি স্পা ট্রিটমেন্ট। তাই স্বপ্নের মতো সিল্কি, ফ্রিজ-ফ্রি হেয়ার পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। এই হেয়ার মাস্ক ব্যবহার করে আপনিও পেতে পারেন সিল্কি, ফ্রিজ ফ্রি হেয়ার। চলুন আজকের ফিচারে Keune Care Satin Oil Mask এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
Keune Care Satin Oil Mask:

এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার ট্রিটমেন্ট মাস্ক যা ড্যামেজড , শুষ্ক, রুক্ষ ও ফ্রিজি চুলের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি হেয়ার কেয়ার প্রোডাক্ট। এটি চুলকে গভীর থেকে পুষ্টি প্রদান করে এবং চুলকে করে তোলে সিল্কি,মসৃণ ও ফ্রিজ ফ্রি। এতে রয়েছে আর্গন ওয়েল,সাটিন কমপ্লেক্স ও এনরিচড প্রোটিন ফর্মূলা। যা চুলকে মসৃণ,স্মুথ ও সিল্কি রাখতে সাহায্য করে।
ব্যবহার করার নিয়ম:
- প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
- চুল ধোয়ার পর চুলে থাকা অতিরিক্ত পানি হালকাভাবে চেপে বের করুন।
- এবার পরিমাণমতো মাস্ক নিয়ে চুলের স্কেল্পের কিছু উপর থেকে শেষ ভাগ পর্যন্ত লাগিয়ে নিন।
- পুরো চুল হাত দিয়ে জেন্টলি ম্যাসাজ করুন।
- এবার ৩-৫ মিনিট অথবা সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সতর্কতা:
- চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন।
- cool এবং dry জায়গায় সংরক্ষণ করে ব্যবহার করুন।
- সপ্তাহে ১-২ বারের বেশি ব্যবহার করবেন না।
কেন ব্যবহার করবেন?
এই ওয়েল মাস্কে রয়েছে আর্গন ওয়েল,সাটিন কমপ্লেক্স ও এনরিচড প্রোটিন ফর্মূলা যা চুলের গভীরে হাইড্রেশন প্রোভাইড করে, পুষ্টি যোগায় ও চুলকে করে মজবুত , সিল্কি ফ্রিজ ফ্রি। এটা সম্পূর্ণ সালফেট ফ্রি ও প্যারাবেন ফ্রি । তাই চুলের কোন ক্ষতি হয় না। কালারড চুলের যত্নেও এই ওয়েল মাস্ক ব্যবহার করা একদম সেইভ।
এই ওয়েল মাস্ক চুলের বাহ্যিক সমস্যা সমাধানের পাশাপাশি চুলকে ভেতর থেকেও হেলদি করে তোলে। এটা ব্যবহারে আপনি পাবেন সেলন লাইক স্মুথ ফিনিশ হেয়ার।