ত্বকের যত্ন

বিয়ের আগে স্কিন কেয়ার প্ল্যান – ব্রাইট টু বি-দের জন্য।

বিয়ের আগে স্কিন কেয়ার প্ল্যান

‘বিয়ে’ শব্দটা ছোট হলেও, এই দিনটি প্রত্যেকটা মানুষের কাছে খুবই অর্থবহ। বিশেষ করে মেয়েরা, এই দিনটি নিয়ে নানা ধরনের প্ল্যান সাজিয়ে রাখে। বিয়ের আগাম প্রস্তুতি হিসেবে পোশাক, গয়না আর মেকআপের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বকের সঠিক যত্ন। কারণ ত্বকে মেকআপ তখনই, সুন্দর লাগে যখন ত্বক থাকে ভিতর থেকে হেলদি ও গ্লোয়িং। তাই বিয়ের মতো একটি বিশেষ দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে সাত দিন কিংবা একমাস আগে থেকেই শুরু করুন স্কিন কেয়ার। চলুন জেনে নিই ব্রাইড-টু-বি দের স্কিন কেয়ার সম্পর্কে।

ফেসপ্যাক:

ত্বকের উজ্জ্বলতা, আর্দ্রতা ও গ্লো বাড়াতে ব্যবহার করূন‌ ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন ফেসপ্যাক। ত্বকের এক্সট্রা কেয়ারের জন্য ফেসপ্যাক খুবই কার্যকর পদ্ধতি। সেই প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে বিভিন্ন কার্যকর উপাদান একত্রে মিশিয়ে, ব্যবহার করে আসছে সৌন্দর্য সচেতন ব্যক্তিরা। তাই দেরি না করে এখনি জেনে নেই ব্রাইড টু বি-দের জন্য ফেসপ্যাক।

ত্বক পরিষ্কার করার , ক্লিনজিং ফেসপ্যাক :

ত্বককে ভেতর থেকে মসৃণ, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে ব্রাইড টু বি রা ট্রাই করতে পারেন এই ফেসপ্যাকটি। এটা তৈরি করতে আমাদের লাগবে মুলতানি মাটি, গোলাপজল ও একটি লেবুর অর্ধেক পরিমাণ রস। প্রথমে একটি পাত্রে এক চামচ পরিমাণ মুলতানি মাটির গুঁড়া, গোলাপ জল ১ চামচ ও লেবুর রস একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা, তেল ও দূষণ দূর করে ত্বককে ফ্রেশ রাখে।

ময়েশ্চারাইজিং ফেসপ্যাক:

ত্বককে গভীর‌ থেকে পরিষ্কার করার পর হাইড্রেটেড রাখতে এপ্লাই করূন হাইড্রেটিং ফেসপ্যাক । এটা তৈরি করতে আমাদের লাগবে ১ চামচ দই , ১ চামচ মধু ও ১ চামচ অ্যালোভেরা জেল। এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে ফেলুন। এবার এটি ত্বকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্লোয়িং ফেসপ্যাক:

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকটি খুবই কার্যকর। এটা তৈরি করতে আমাদের লাগবে – পেস্ট করা কাঁচা হলুদ , ১ চামচ বেসন ও পরিমাণমতো কাঁচা দুধ। এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।‌ এটি ত্বকের কালচে ভাব কমিয়ে, গ্লো বাড়ায়।

ব্রন রিমুভ করা ও গ্লো বুস্টিং ফেসপ্যাক:

acne

বিয়ের সেই কাঙ্খিত দিনটি যদি খুবই সন্নিকটে চলে আসে তবে ট্রাই করে দেখুন এই ফেসপ্যাকটি । এটি ত্বকের ব্রণ দূর করে, ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে। একটি বাটিতে অর্ধেক পরিমাণ পাকা কলা (ম্যাস করা), ১ চামচ মধু , ১ চামচ নিমপাতা বাটা ও অল্প পরিমাণ কাঁচা দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রনটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

স্কিন ডিটক্স :

বিয়ের আগে ত্বককে ভালোভাবে প্রিপেয়ার করতে স্কিন ডিটক্স পদ্ধতিটি অনুসরণ করলে আশা করি, ভালো ফলাফল পাবেন। সকালে ঘুম থেকে উঠে একটি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ফ্রেশ হওয়ার পর সকালে ১ কাপ উষ্ণ পানিতে অর্ধেক লেবুর রস ও ২ চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। এটি শরীরের টক্সিন বের করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। এবার রাতে ঘুমানোর আগে ক্লিনজার দিয়ে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে একটি তোয়ালে দিয়ে মুছে অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন।

এক্সফোলিয়েশন:

ত্বককে ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পরেও ত্বকের উপরের স্তরে মৃত কোষ ও ময়লা জমে থাকে যা ত্বকের উজ্জ্বলতা কমিয়ে ত্বককে নিষ্প্রাণ, নির্জীব করে তোলে। এই অবস্থায় ত্বকের উজ্জ্বলতা টোন আপ করতে এক্সফোলিয়েশন বা স্ক্রাব করতে হবে। এক্ষেত্রে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি স্ক্রাব বা বাজারে পাওয়া যায় এমন স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েশন পদ্ধতি অবলম্বন করে ত্বক এক্সফোলিয়েট করলে ত্বকের আন ইভেন টোন ইভেন করা সম্ভব।

স্ক্রাবিং ফেসপ্যাক

ঘরোয়া ভাবে ত্বককে স্ক্রাব বা এক্সফোলিয়েশন করতে দানাদার উপাদান ব্যবহার করা হয় যেমন- চিনি, চালের গুড়া, কফি গুড়া ও ওটমিল পাউডার।
চলুন কিছু স্ক্রাবিং ফেসপ্যাক সম্পর্কে জেনে নেই।

১. চিনির স্ক্রাব:

একটি বাটিতে দুই চামচ চিনি ,১ চামচ মধু ও অল্প পরিমাণ অলিভ অয়েল নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এটি মুখে লাগিয়ে হালকাভাবে ঘষে ২–৩ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম করে।

২. ওটমিল স্ক্রাব:

একটি পাত্রে চার চামচ পরিমাণ ওটমিল পাউডার , এক চামচ দই ও আধা চামচ মধু একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার এটি মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা ব্যবহারে ত্বক ময়েশ্চারাইজড ও উজ্জ্বল হয়।

৩. কফির স্ক্রাব:

কফি পানীয় হিসেবে যেমন ভালো তেমনি ত্বকের যত্নেও খুবই কার্যকর একটি প্রাকৃতিক উপাদান। ত্বকের দাগ রিমুভ করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি খুবই ভালো। ব্রাইড টু বি রা কফির গুঁড়া ব্যবহার করে স্ক্রাব তৈরি করে ত্বকে ব্যবহার করলে পাবেন ইনস্ট্যান্ট গ্লো। এক্ষেত্রে একটি বাটিতে ২ চামচ কফি গুঁড়ার সাথে আধা চামচ দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এবার এটি মুখ ও গলায় লাগিয়ে ২-৩ মিনিট হালকা ঘষে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্যাস এবার আয়নায় নিজেকে দেখলেই বুঝতে পারবেন ত্বকে কতটা গ্লো এসেছে।

কেমিক্যাল এক্সফোলিয়েশন:

ন্যাচারাল স্ক্রাব ব্যবহার করে ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনা সম্ভব হলেও পার্মানেন্ট একটা গ্লো কিন্তু আসে না। এক্ষেত্রে বিয়ের অন্তত তিন সপ্তাহ আগে থেকে ত্বকের যত্নে ক্যামিক্যাল এক্সফোলিয়েশন শুরু করুন। আর অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী সঠিক উপাদান দিয়ে ক্যামিক্যাল এক্সফোলিয়েশন করূন। নয়তো ত্বক অনেক বেশি সেনসিটিভ হয়ে যেতে পারে।

ফেসিয়াল:

Steam facial
Steam facial

বিয়ের দিনটিতে নিজেকে মধ্য মনি করে রাখতে বিয়ের অন্তত দুই সপ্তাহ আগে একটি ফেসিয়াল করুন। এক্ষেত্রে ভালো একটি পার্লার কিংবা সেলুন সিলেক্ট করুন। এরপর সেখানে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী হাইড্রেটিং ফেসিয়াল, ব্রাইটেনিং ফেসিয়াল, অক্সিজেন ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল,পার্ল ফেসিয়াল ও অ্যান্টি একনে ফেসিয়াল করুন।

হাত ও পায়ের যত্ন:

বিয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে মুখের পাশাপাশি হাত ও পা সমান গুরুত্বপূর্ণ। তাই মুখের পাশাপাশি হাত ও পায়ের যত্নও নিতে হবে সমানতালে। এক্ষেত্রে ঘরে থাকা উপাদান যেমন- চিনি, মধু, অলিভ অয়েল, বেসন, লেবুর রস, গ্লিসারিন কিংবা গোলাপজল দিয়ে স্ক্রাব তৈরি করে হাত ও পায়ে ব্যবহার করতে পারেন। কিংবা পার্লারে গিয়ে সপ্তাহে দুই দিন পেডিকিওর ও ম্যানিকিওর সার্ভিস নিতে পারেন। এতে হাত ও পা হবে মসৃণ ,নরম ও উজ্জ্বল।

ডে ও নাইট স্কিন কেয়ার:

সকালে ঘুম থেকে উঠেই শুরু করতে হবে ত্বকের প্রপার যত্ন। এক্ষেত্রে ত্বককে একটি মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করে তোয়ালে দিয়ে মুছে টোনার এপ্লাই করুন এরপর সিরাম লাগিয়ে একটি মশ্চারাইজার এপ্লাই করুন , বাইরে বের হলে অবশ্যই সান্সক্রিন এপ্লাই করতে ভুলবেন না যেন। এভাবে সকালটা শুরু করে সারাদিন আরো অন্যান্য এক্সট্রা যত্ন নিন। একইভাবে রাতেও নিন ত্বকের বেসিক যত্ন, ঘুমানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে, সিরাম ও ময়শ্চারাইজার কিংবা নাইট ক্রিম অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ুন। ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে বেসিক স্কিন কেয়ার এর কিন্তু কোন জুড়ি নেই।

খাবার ডায়েট:

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বাহ্যিক রূপচর্চার পাশাপাশি খাবার ডায়েটেও আনতে হবে ভিন্নতা। ভাজাপোড়া ,ফাস্টফুড, প্রিজার্ভ ফুড ক্যান, দুধের খাবার ও চিনি জাতীয় খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে চলুন, কারণ এগুলো ত্বকের সৌন্দর্যে মারাত্মক প্রভাব ফেলে।অতিরিক্ত ভাজাপোড়া ও চিনি জাতীয় খাবার গ্ৰহনে ত্বকের উজ্জ্বলতা কমে যায় ও ব্রন সৃষ্টি হয়। এসময় শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করুন সাথে শসা, টমেটো ও অন্যান্য সিজনাল ফল বেশি বেশি গ্রহণ করুন। এছাড়াও ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখতে বিভিন্ন ডিটক্স জুস পান করতে পারেন।

বিয়ের মত স্পেশাল দিনে নিজেকে আরও স্পেশাল ভাবে সাজাতে নিজের যত্ন মাস্ট নিতে হবে । নিজের প্রপার যত্ন নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ফ্রি হেলদি লাইফ স্টাইলও কিন্তু মেইনটেইন করতে হবে। কারন শরীর ভেতর থেকে হেলদি থাকলেই তো বাহ্যিক রূপচর্চায়ও পাওয়া যায় যথাযথ বেনিফিটস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *