টিনেজ মেয়েদের জন্য সাশ্রয়ী মেকআপ কিট সাজেশন।
টিনেজ বয়সে মেয়েদের হালকা সাজেই ভালো লাগে। কারন এই সময়ে ত্বকে আলাদা একটা ন্যাচারেল গ্লো থাকে। টিনেজ হলো শৈশব আর যৌবনের একটি মাঝামাঝি সময়। এই সময়ে ছেলে,মেয়েদের শারীরিক ও মানসিক গ্ৰোথ বাড়ে। টিনেজার মেয়েরা স্কুল- কলেজে যাওয়ার সময় হালকা মেকআপ করে, নিজেকে পরিপাটি ও কনফিডেন্ট রাখে। এই সময় থেকেই মেয়েরা মেকআপ করা শিখতে শুরু করে।
তাই কখন কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে সে সম্পর্কেও সঠিক ও পর্যাপ্ত ধারণা থাকে না। তবে মেকাপের ক্ষেত্রে কিছু কিছু উপকরণ আছে যা ব্যবহার না করলে মেকআপ সুন্দরভাবে ফুটে ওঠে না। তাই চলুন আজকের ফিচারে জেনে নেই মেকআপ করার প্রয়োজনীয় উপকরণ ও সাশ্রয়ী কিছু মেকআপ কিট সম্পর্কে। যেগুলো দিয়ে টিনেজাররা খুব সহজেই যেকোনো লুক ক্রিয়েট করতে পারবে।
মেকাপের প্রয়োজনীয় উপকরণ:
গালে ক্রিম লাগিয়ে, চোখে মোটা করে কাজল দিয়ে ,ঠোঁটে লিপস্টিক পড়ে ,মাথায় বেনুনি করে বাংলার শাড়ি পড়ে রেডি – (বাঙালি রমনী)। এই সাজের কথা নানি দাদীদের মুখে অবশ্যই শুনেছেন। দিন যায় দিন আসে, ঠিক এভাবেই সাজসজ্জার উপকরণ ও পদ্ধতিগুলো যেন আলাদা হয়ে গেছে। তাই নানি দাদীদের মতো সাজলে চলবে না। ট্রেন্ড অনুযায়ী সাজসজ্জার উপকরণ ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তাই দেরি না করে,চলুন জেনে নেই কি কি থাকবে আপনার মেকআপের ঝুলিতে।
- বি বি ক্রিম / সি সি ক্রিম: টিনেজার স্কিনে মেকআপ করতে ম্যাট ফাউন্ডেশন কিংবা ভারী ফাউন্ডেশন ব্যবহার না করে, লাইট ওয়েটের বি বি ক্রিম / সি সি ক্রিম ব্যবহার করুন। এটি ত্বককে ময়েশ্চারাইজড রাখবে পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও প্রটেক্ট করবে।
- কনসিলার: চোখের নিচে, থুতনিতে, কপালে ও গালের এরিয়ায় থাকা ব্রণের দাগ কিংবা অন্যান্য কালো দাগ হাইড করতে কনসিলার মাস্ট ব্যবহার করতে হবে।
- কম্প্যাক্ট পাউডার: মেকআপকে লক করে রাখতে ত্বকের উপর হালকাভাবে প্রেস করতে হবে কমপ্যাক্ট পাউডার। এছাড়াও গরমের দিনে ত্বকে হালকা টাচ-আপ দিতে কম্প্যাক্ট পাউডার খুবই কাজে আসে।
- আই ব্রো কিট: আই ব্রো আর্ট করে, সুন্দরভাবে ডিভাইন করতে একটি আ্যাস অথবা ব্রাউন কালারের আইব্রো কিট ব্যবহার করূন।
- আইশ্যাডো প্যালেট: হালকা,ন্যুড কালারের নন শিমারি টাইপের ছোট একটি আইশ্যাডো প্যালেট চোখ সাজাতে ব্যবহার করুন।
- ক্রিমি ব্লাশ: মেকআপ লুককে লাইট ও ন্যাচারাল রাখতে পিচ কালার কিংবা পিংক কালারের ক্রিমি ব্লাশ ব্যবহার করূন। কারন পাউডার ব্লাশ ব্যবহার করলে ত্বকে একটা ভারী/কেকি ভাব ফুটে ওঠে যা দেখতে খুব একটা ন্যাচারেল লাগে না।
- আইলাইনার ও মাশকারা: আই মেকআপকে আরো বেশি সুন্দর ও পরিপূর্ণ করতে অবশ্যই আইলাইনার মাশকারা ব্যবহার করুন।
- হালকা অথবা ন্যুড কালারের লিপস্টিক: অনেক বেশি গাঢ় কালারের লিপস্টিক ব্যবহার না করে হালকা কালারের ন্যুড লিপস্টিক যেমন-বেবি পিংক, ব্রাউন, পিংকিশ ন্যুড, ব্রিক রেড, পীচ ও অরেঞ্জ ব্যবহার করুন।
- লিপগ্লস/ লিপ টিন্ট: মেকআপকে ন্যাচারাল রাখতে খালি ঠোঁট অথবা ঠোঁটের টপারে শাইনি লুক ক্রিয়েট যেকরতে লিপগ্লস/ লিপ টিন্ট ব্যবহার করলে ঠোঁট দেখতে ভালো লাগে।
সাশ্রয়ী মেকআপ কিট:
বি বি ক্রিম-
Pond’s BB+ Cream/ LA Girl HD Pro BB Cream টিনেজ স্কিনে বেস মেকাপ হিসেবে Pond’s BB+ Cream/ LA Girl HD Pro BB Cream ব্যবহার করলে ত্বকে হালকা ও ন্যাচারাল লুক ক্রিয়েট হয়। পন্ডস বি বি ক্রিমে রয়েছে SPF ফর্মূলা যা দিনের বেলায়ও নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এটি মেকআপের বেস ও ত্বকের প্রটেকশনে সমানভাবে কাজ করে। অন্যদিকে LA Girl HD Pro BB Cream সেনসেটিভ থেকে সব ধরনের ত্বকেই ভালো মানিয়ে যায়। এতে রয়েছে ভিটামিন B3, C, E এবং এটি পারাবেন ফ্রি, fragrance free ও cruelty-free। পন্ডস বিবি ক্রিম LA Girl HD Pro BB Cream এর তুলনায় বেশি সাশ্রয়ী,তবে মানের দিক থেকে
LA Girl HD Pro BB Cream টি বেশি ভালো। তাই এই দুটি বি বি ক্রিম থেকে পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি টিনেজাররা বেছে নিতে পারো।
কনসিলার –
Absolute New York Full Coverage 3D Cover Concealer ও L.A. Girl HD Pro Concealer এই দুটি কনসিলারই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যায়। কভারেজের দিক থেকে Absolute New York,হাই কভারেজের অপরদিকে L.A. Girl,ন্যাচারেল/হালকা কভারেজের। রেগুলার হালকা মেকআপের জন্য L.A. Girl কনসিলারটি বেশি ভালো হবে তবে কোন অকেসন কিংবা পার্টিতে এটেন্ড করতে ব্রনের দাগ,কালো দাগ ও পিগমেন্টেশন ফুললি হাইড করতে Absolute New York বেশি ভালো হবে।
কম্প্যাক্ট পাউডার –
Rimmel Stay Matte Face Powder টি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সংগ্ৰহ করতে পারবেন। টিনেজারদের হালকা টাচ আপের জন্য এটি খুবই ভালো হবে। এটি নন কমোডোজেনিক, পোরস ক্লগ করে না ও খুব সহজেই ব্লেন্ড হয়। এটা ত্বকে ন্যাচারেল ফিনিশ দেয় কোনো রকমের কেকি ভাব ছাড়াই।
আই ব্রো কিট –
Wet n Wild Ultimate Brow Kit ও W7 Brow Pomade এই দুটি আই ব্রো কিট দিয়ে সব ধরনের আই লুক ক্রিয়েট করা যায়। হালকা থেকে গর্জিয়াস সব ধরনের আই লুক সুন্দর করে ডিভাইন করা যায় ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই ব্রো কিটটি দিয়ে। অপরদিকে W7 Brow Pomade টি তুলনামূলক কম প্রাইসের হলেও এটি খুবই পিগমেন্টেট ও সহজেই এপ্লিকেশন করা যায়।
আইশ্যাডো প্যালেট –
Technic 15 Color Pressed Pigment Eyeshadow Palette এটা দিয়ে (ন্যাচারেল আই লুক থেকে শুরু করে গর্জিয়াস ) সব ধরনের আই লুক ক্রিয়েট করা যায়। এটা খুবই পিগমেন্টেড।
ক্রিমি ব্লাশ –
Sheglam Color Bloom Liquid Blush ওর Makeup Revolution Fast Base Blush Cream Colour For Cheeks এই দুটি ব্লাশ ,যে এতো সুন্দর ও কিউট তা বলে বোঝানো সম্ভব নয়। টিনেজার স্কিনে হালকা পিংকিস ফিনিশ পেতে এই দুটি ব্লাশ খুবই সুন্দর হবে। এটা খুব সহজেই ত্বকে এপ্লাই করা যায় ও স্মুথলি ব্লেন্ড হয়।
আইলাইনার ও মাশকারা –
Technic Liquid Waterproof Eye Liner ও Technic Mega Lash Mega Volumising Mascara এই দুটি প্রোডাক্টই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন Hretus World থেকে। টেকনিকের এই আইলাইনারটি দিয়ে মনমতো আইলুক ক্রিয়েট করতে পারবেন এবং এর রয়েছে ওয়াটার-প্রুফ ফর্মূলা । আইলেশের ভলিউম বাড়াতে টেকনিকের মাশকারাটি ও খুবই ভালো।
লিপস্টিক –
Absolute New York Supreme Slim Demi Matte Lipstick এটা একটি ডেমি ম্যাট লিপস্টিক,যা সাটিন ও হালকা ম্যাট ফিনিশ দেয়। এটা ঠোঁটে সুন্দর করে ফুটিয়ে তুলতে/ ম্যাট ফিনিশ পেতে ঠোঁটের ওপর একটা ব্লটিং পেপার দিয়ে হালকা প্রেস করলেই হবে। এছাড়াও ঠোঁটের ওপর যদি শাইন দরকার হয় তবে Maybelline Lifter Gloss Plumping Lipgloss ঠোঁটের টপারে ব্যবহার করতে পারেন।
টিনেজাররা মেকআপ করতে পছন্দ করে,কারন ছোটবেলায় লুকিয়ে মায়ের ব্যাগ থেকে মেকআপ আইটেম বের করে মেকআপ করে প্রচুর দুষ্টামি হতো। তাই তখন থেকেই মেকআপের প্রতি একটা আলাদা অনুভুতি ছিল। যা বড় হওয়ার সাথে সাথে অবশ্যই বেড়েছে। এই বয়সে মেকআপের ওপর ঝোপ বাড়লেও নিজেকে ভেতর থেকে হাইড্রেট রাখতে কিন্তু প্রচুর পানি পান করতে হবে ও ঠিকমতো ঘুমাতে হবে। স্কিনকেয়ারে অলসতা করলে কিন্তু চলবে না। সকালে ও রাতে টাইমলি স্কিনকেয়ার রুটিন ফলো করতে হবে, তবেই ত্বক হেলদি থাকবে।