নেয়ার হেয়ার রিমুভাল স্প্রে কেন ব্যবহার করবেন?
ত্বকে হাত বুলালেই যেন মখমলে, মসৃণ একটা অনুভুতি আসে,এমন সুন্দর ও মসৃণ ত্বক পেতে অনেকেই নিয়মিত শেভিং করেন, কিন্তু এতে যেমন সময় লাগে, তেমনই চুল দ্রুত গজানোর সমস্যাও থাকে। সঠিকভাবে ক্লিনলি শেভিং- করতে অনেক সময় লাগে,আবার শেভিং করার পর ত্বক অনেক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় যা ত্বকে র্যাশ এর জটিলতা তৈরি করে। ত্বকের এসব সমস্যা এড়াতে শেভিং এর পরিবর্তে ব্যবহার করূন নেয়ার হেয়ার রিমুভাল স্প্রে। এটা ব্যবহার করে সহজেই পেতে পারেন মখমলে , মসৃণ ত্বক।
এই স্প্রে শুধু চুলই অপসারণ করে না, পাশাপাশি ত্বককে করে তোলে কোমল ও ময়েশ্চারাইজড। চলুন আজকের ফিচারে নেয়ার হেয়ার রিমুভাল স্প্রে কেন ব্যবহার করবো ও ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে নেই।
নেয়ার হেয়ার রিমুভাল স্প্রে কেন ব্যবহার করবো :
Nair হল একটি জনপ্রিয় ডিপিলেটরি ক্রিম যা স্প্রে ফর্মে পাওয়া যায়। এটি রসায়নিকভাবে লোমের প্রোটিন ভেঙে লোম সহজেই অপসারণ করে। এর বেবি অয়েলের উপকারিতায় ত্বক হয় irritation-free , কোমল এবং চুল গজানোর গতিও কমিয়ে দেয়। ঝামেলামুক্ত হেয়ার রিমুভ করার জন্য এটি একটি অনন্য ফর্মুলা।
১. এটাতে রয়েছে বেবি অয়েল যা চুল অপসারণের পাশাপাশি ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।
২. ব্যবহার করা খুবই সহজ,কারন শেভিংয়ের মতো এখানে কোনও কাটাছেঁড়ার ভয় নেই এবং শরীরের কিছু অংশ আছে যেখানে সহজে হাত পৌছায় না যেমন- পিঠ এইরকম অংশের লোম খুব সহজেই অপসারণ করা যায় নেয়ার হেয়ার রিমুভাল স্প্রে দিয়ে।
৩. শেভিংয়ের মতো চুলের গোড়া কাটে না, বরং চুলের গোড়ার গভীর থেকে চুল অপসারণ করে। তাই চুল পুনরায় গজাতে বেশি সময় নেয়,যেমন – ৩-৪ দিন থেকে ১ সপ্তাহ পর্যন্ত।
৪. এটা ব্যবহারে কোন ব্যাথা লাগে না পাশাপাশি সময় কম লাগে। এটি চুল অপসারণের একটি দ্রুত,ব্যাথাহীন সমাধান।
৫. এটা স্প্রে ফর্মে হওয়ায় শরীরের অনেক অংশে খুব সহজেই ব্যবহার করা যায় ।
ব্যবহার করার নিয়ম:
শরীরের যে অংশে ব্যবহার করবেন সেই অংশ ভালোভাবে পরিষ্কার করে শুষ্ক করে নিন। খেয়াল রাখবেন কোনো লোশন, তেল বা মেকআপ যেন না থাকে।
এবার স্প্রে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে কাঙ্খিত অংশ থেকে ৪-৬ ইঞ্চি পরিমাণ দূরে রেখে সমানভাবে পাতলা করে স্প্রে করে নিন।
প্যাকেজিং এর নির্দেশনা অনুযায়ী ৩-৬ মিনিট রাখুন, তবে চুলের পুরুত্ব এবং density অনুযায়ী সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত রাখতে পারেন।
এবার হালকা ভেজা কাপড় বা স্প্যাচুলা দিয়ে একটি ছোট area মুছে দেখুন চুল সহজেই উঠে যাচ্ছে কিনা। যদি না উঠে, তাহলে আরও ১-২ মিনিট রেখে হালকা ভেজা কাপড় বা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে তুলে ফেলুন।
চুল অপসারণের পর ঠান্ডা বা হালকা গরম পানি দিয়ে ব্যবহৃত অংশ ভালোভাবে ধুয়ে তোয়ালে দিয়ে শুকিয়ে নিন।
এবার ময়েশ্চারাইজার লাগিয়ে মসৃণ ত্বক উপভোগ করুন। তবে এটাতে যেহেতু বেবি অয়েল আছে তাই মশ্চারাইজার না লাগালেও ত্বক মসৃণ থাকবে।
সতর্কতা:
এটা সাধারণত শরীরের জন্য তৈরি করা হয়েছে তাই মুখ (ঠোঁটের উপর, ভ্রু, গাল, নাক ইত্যাদি) ,মাথার স্কাল্প, private parts এর আশপাশের এলাকায় ও ভেতরের অংশ এবং সংবেদনশীল বা ক্ষতযুক্ত ত্বকে ব্যবহার করা যাবে না ।
একজিমা, সোরিয়াসিস বা অন্য কোনো সমস্যা আছে এমন ত্বকে ব্যবহার করা যাবে না।
ব্যবহার করার পর ২৪ ঘন্টার মধ্যে সানবাথ, সুইমিং পুলের ক্লোরিনযুক্ত পানি, পারফিউমড লোশন ওর ডিওডোরেন্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে বুঝে নিবেন, এটি আপনার ত্বকে সহনশীল কিনা।
নেয়ার হেয়ার রিমুভাল স্প্রে হলো মসৃণ ত্বক পাওয়ার দ্রুত ও ব্যথাহীন পদ্ধতি। সঠিক নিয়ম ও সতর্কতা মেনে ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। বাজারে এটি অনেকগুলো ফ্রেগনেন্স এ পাওয়া যায় যেমন – Kiwi Extract, Rose Fragrance, Lemon Fragrance।