মেকআপ

তৈলাক্ত ত্বকে লং-লাস্টিং,ম্যাট ফিনিশ পেতে e.l.f. Liquid Primer

তৈলাক্ত ত্বকে লং-লাস্টিং,ম্যাট ফিনিশ পেতে e.l.f. Liquid Primer

তৈলাক্ত ত্বকে মেকআপ অনেক সহজেই গলে যায় ও ফেইড হয়ে যায়। তৈলাক্ত ত্বকে মেকআপ টিকিয়ে রাখা যেন এক প্রকার যুদ্ধ। তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল‌ ও ওপেন পোরসের কারনে মেকআপ ভালোভাবে সেট হয় না এবং দ্রুত ফেইড হয়ে মেকআপ নষ্ট হয়ে যায়।

তৈলাক্ত ত্বকের এই সমস্যা সমাধানে- আপনার মেকআপ কালেকশনে যোগ করুন e.l.f. Liquid Poreless Putty Primer। এটি ত্বককে করে স্মুথ ও পোরস-ফ্রি। মেকআপকে করে লং লাস্টিং,শাইন-ফ্রি ও ম্যাট ফিনিশ। চলুন আজকের ফিচারে e.l.f. Liquid Poreless Putty Primer এর বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জেনে নেই।

e.l.f. Liquid Primer কেন ব্যবহার করবে?

e.l.f. Liquid Poreless Putty Primer - 28ml, SKU: 609332815568

এটি একটি আমেরিকান (মার্কিন) কসমেটিক ব্র্যান্ডের পন্য। তাদের পণ্য মান অনুযায়ী খুবই সাশ্রয়ী মূল্যে পারচেজ করা যায়। e.l.f. মানে eyes ,lips, face। তাদের সকল পন্য ভেগান ও ক্রুয়েল্টি-ফ্রি (PETA ও Leaping Bunny সার্টিফাইড) । এছাড়াও e.l.f. এর “clean” নীতি অনুসারে তাদের সকল প্রডাক্টে প্রচুর উপাদান বর্জন করা হয়, যেমন—ফথালেটস, প্যারাবেন ইত্যাদি। এই প্রাইমারটি নরমাল, কম্বিনেশন ও তেলতেলে ত্বকে সমানভাবে কাজ করে। এর টেক্সচার খুবই হালকা ও আরামদায়ক। যাদের ত্বকে ভিজিবল পোরস রয়েছে তাদের জন্য এটি একটি পারফেক্ট প্রাইমার। বিশেষ করে তৈলাক্ত ত্বকে মসৃণ,লং লাস্টিং ও ম্যাট ফিনিশ লুক ক্রিয়েট করতে এটি অনেক ভালো কাজ করে। যারা তৈলাক্ত ত্বকেও পারফেক্ট বেস তৈরি করতে চান তাদের জন্য এটি পারফেক্ট প্রোডাক্ট।

বৈশিষ্ট্য:

১. ত্বকে ভিজিবল ছোট,বড় পোরস মিনিমাইজ করে ও ফাইন লাইনস ভিজুয়ালি ছোট ও মসৃণ দেখাতে সাহায্য করে।

২. ফাউন্ডেশন ও অন্যান্য মেকআপ প্রোডাক্ট ত্বকে যেন ভালোভাবে বসে ও দীর্ঘ সময় টিকে থাকে তার বেস তৈরি করে, ফলে মেকআপ হয় লং লাস্টিং।

৩. ত্বকের পোরস মিনিমাইজ করে,অসমান স্কিন টেক্সচার ফিল আপ করে ন্যাচারাল ফিনিশ দেয়।

৪. এর টেক্সচার খুবই হালকা ও আরামদায়ক যা ত্বকে সহজেই মিশে যায়।

৫. এতে Squalane নামক ১০০% ভেগান উপাদান রয়েছে যা ত্বককে করে নরম ও ময়েশ্চারাইজ ।

৬. এই প্রাইমারটি সব ধরনের ত্বকে উপযোগী যেমন- নরমাল, কম্বিনেশন ও তেলতেলে।

৭. এই প্রাইমারটিতে কোনো প্রাণীজ উপাদান ব্যবহার হয়নি। এটা সম্পূর্ণ ভেগান ও ক্রুয়েল্টি-ফ্রি ।

ব্যবহার করার নিয়ম:

  • প্রথমে একটি ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। এরপর তোয়ালে দিয়ে ত্বক শুষ্ক করে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এবার e.l.f এর প্রাইমার অল্প পরিমাণে আঙুলের ডগায় অথবা ব্রাশ বা স্পঞ্জে নিয়ে পুরো মুখে , বিশেষ করে যেখানে পোরস বেশি সেখানে লাগিয়ে সমানভাবে পুরো মুখে ছড়িয়ে দিন।
  • এবার এটি সেট হতে ৩০–৬০ সেকেন্ড অপেক্ষা করুন যাতে প্রাইমার ত্বকে ভালোভাবে বসে যায়।
  • এরপর ফাউন্ডেশন, কনসিলার ও অন্যান্য মেকআপ প্রোডাক্ট লাগিয়ে আপনার পছন্দের মেকআপ লুক ক্রিয়েট করুন।

মসৃণ, পোরলেস ও তেলমুক্ত মেকআপ বেস তৈরি করতে e.l.f. Liquid Poreless Putty Primer হলো একটি কার্যকর প্রডাক্ট। এই প্রডাক্টটি পেয়ে যাবেন Hretus World এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *