ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করার ১২টি টেকনিক।
বৃষ্টির ঝাপটা কিংবা গরমের ঘাম সকল পরিস্থিতিতে মেকআপ লং লাস্টিং ও ওয়াটার প্রুফ রাখতে ফলো করতে হবে কিছু টেকনিক। অনেক সময় নিয়ে ভালোভাবে সেজে আপনার কাঙ্খিত অকেশন কিংবা পার্টিতে বের হলেন, পথিমধ্যে বৃষ্টির কারণে মেকআপ গলে পুরো মুখের অবস্থা বেহাল হয়ে গেল অথবা দিনটি যদি গরমের হয় তবে , গরমের কারণেও মেকআপ গলে বেহালদশা হয়ে যেতে পারে। তাই পরিস্থিতি বা Weather যেমনই হোক মেকআপ করার সময় কিছু টেকনিক অবলম্বন করে, মেকআপ লুক ক্রিয়েট করলে মেকআপ থাকবে একদম নিখুঁত ও লং লাস্টিং।
বিশেষ করে বৃষ্টির দিন, গ্রীষ্মকাল, বা লম্বা সময় বাইরে কাটাতে হয় এমন দিনগুলোয় ওয়াটারপ্রুফ মেকআপ হয়ে ওঠে রিয়েল গেমচেঞ্জার। তাই আজকের ফিচারে আমরা জানবো, ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করার ১২টি টেকনিক। যা আপনার মেকআপ লুককে টিকিয়ে রাখবে ঘণ্টার পর ঘণ্টা ।
ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করার ১২টি টেকনিক:
১. মেকআপ শুরুর আগে matte finish/shine control বা gel-based টাইপের ময়েশ্চারাইজার ব্যবহার করূন:
মেকআপ লুককে ফ্লোলেস ও নিখুত রাখতে ত্বকের পরিচর্যা ভালোভাবে করতে হবে। তাই মেকআপ শুরুর আগে ত্বকে জমে থাকা সকল ময়লা ক্লিনজার দিয়ে ক্লিন করূন। এবার একটি জেল বেসড ময়েশ্চারাইজার যেমন – Neutrogena Bright Boost Gel Cream, The Body Shop Seaweed Oil Control Gel ও Pond’s Super Light Gel ইত্যাদি টাইপের ময়েশ্চারাইজার ত্বকে আলতো ভাবে লাগিয়ে নিন। এই ময়েশ্চারাইজারগুলো ত্বকে অ্যাপ্লাই করার পর ত্বক অয়েলি বা স্টিকি হয় না এবং দ্রুত স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়।
২. লং লাস্টিং, ম্যাট প্রাইমার ব্যবহার করূন:
মেকআপ লং লাস্টিং রাখতে প্রাইমারের গুরুত্ব সবচেয়ে বেশি। কারন এটি মেকআপ শুরুর প্রথম ধাপ যা ত্বক ও মেকআপের মাঝে একটা বেস তৈরি করে। মেকআপকে লং লাস্টিং রাখতে ওয়াটারপ্রুফ , ম্যাট ও লং লাস্টিং ইফেক্টের প্রাইমার ব্যবহার করূন। যেমন- e.l.f. Power Grip Primer, Sheglam Good Grip Hydrating Primer ও Absolute New York Mattify Me Face Primer ।
৩. ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করূন:
ম্যাট ফাউন্ডেশন ত্বকে দীর্ঘ সময় ধরে টিকে থাকে। গরমের ঘাম ও বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার পরেও মেকআপ নষ্ট হয় না সহজে। ম্যাট ফাউন্ডেশনগুলো হাই কভারেজ ফর্মূলার হয়। যা ত্বকের যেকোন দাগ খুব সহজেই কভার করে নিখুত একটি মেকআপ লুক ক্রিয়েট করে। চলুন কিছু ম্যাট ফাউন্ডেশনের নাম জেনে নেই- Maybelline – Super Stay Foundation, Absolute New York Matte Foundation ও L.A. Girl Pro Matte Foundation ।
৪. ভালোভাবে কনসিলার সেট করুন:
অনেকেই কনসিলার লাগানোর পর সরাসরি সেটিং স্প্রে ব্যবহার করে ফলে স্কিনে এটি ঠিকভাবে ফিক্স হয় না ও দ্রুত গলে যায় বা ক্রিজ পড়ে। তাই ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করার পর কনসিলার এপ্লাই করে ,ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ট্যাপ করে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর ট্রান্সলুসেন্ট বা প্রেসড সেটিং পাউডার ব্যবহার করে কনসিলার ফিক্সড করে নিন। সেটিং পাউডার যেমন-Coty Airspun Loose Face Powder ,Sheglam Insta Ready Face & Under Eye Setting Powder ও Lois Chloe Translucent Setting Powder । ট্রান্সলুসেন্ট বা প্রেসড সেটিং পাউডার ব্যবহার করে সেটিং স্প্রে পুরো ফেইসে স্প্রে করে নিন। সেটিং স্প্রে যেমন – Absolute New York Spritz 2 Fix Makeup Setting Spray Matte , Maybelline – Fit Me Matte Poreless Setting Spray ।
হাই কভারেজের কনসিলার যেমন- Lois Chloe – HD Full Coverage Concealer, Absolute New York Full Coverage 3D Cover Concealer ও Maybelline – Instant Anti Age Eraser Eye Concealer।
৫. সেটিং স্প্রে দিয়ে বিউটি স্পঞ্জ ভিজিয়ে ব্যাবহার করুন:
ওয়াটারপ্রুফ ও পোরলেস মেকআপ লুক ক্রিয়েট করতে চাইলে, ম্যাট সেটিং স্প্রে বিউটি স্পঞ্জে স্প্রে করে ভিজিয়ে নিন। এরপর ভেজা স্পঞ্জ দিয়ে হালকা ট্যাপ করে পুরো মেকআপ ব্লেন্ড করে নিন।
ম্যাট সেটিং স্প্রে – Maybelline – Fit Me Matte Poreless Setting Spray, Technic Matte Setting Spray।
৬. আই ব্রো সেট করুন:
আই ব্রো আর্ট করতে ওয়াটার প্রুফ জেল পমেড ব্যবহার করলে বেশি ভালো হয়। এতে আই ব্রো স্মাজ হওয়ার চান্স কম থাকে। এক্ষেত্রে – Lois Chloe Waterproof Pencil Gel Eyeliner, Wet n Wild Ultimate Brow Kit Ash Brown ও Makeup Revolution Brow Pomade ব্যবহার করে আই ব্রো আর্ট করে নিন। এরপর হালকা সেটিং পাউডার ব্রাশের মাধ্যমে নিয়ে আই ব্রো সেট করে নিন।
৭. ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাশকরা ব্যবহার করুন:
লং লাস্টিং, ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েট করতে ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাশকরা মাস্ট ব্যবহার করতে হবে। নয়তো ঘামে কিংবা বৃষ্টির পানিতে ভিজে আইলাইনার ও মাশকারা গলে গিয়ে পুরো মেকআপ নষ্ট করে দিবে।
ওয়াটারপ্রুফ আইলাইনার- Lois Chloe Waterproof Pen Gel Eyeliner,Essence Waterproof Liquid Ink Eyeliner।
মাশকারা- Technic Mega Lash Water Resistance Mascara, Essence Lash Princess False Lash Effect Waterproof Mascara ।
৮. আইশ্যাডো ব্যবহারের আগে প্রাইমার ব্যবহার করুন:
আইশ্যাডো দিয়ে চোখ সাজানোর আগে চোখের উপর হালকা প্রাইমার লাগান , এতে আইশ্যাডো লম্বা সময় পর্যন্ত টিকে থাকবে এবং ক্রিজ পড়বে না।
৯. আই মেকআপে ম্যাট আইশ্যাডো ব্যবহার করুন:
ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েটে ম্যাট আইশ্যাডো ব্যবহার করলে অনেক বেনিফিট পাওয়া যায়। ম্যাট আইশ্যাডো সাধারণত বেশি সময় স্থায়ী হয় কারণ এতে অয়েল কম থাকে।
এছাড়াও সঠিকভাবে অ্যাপ্লাই করলে ম্যাট আইশ্যাডো সহজে ছড়িয়ে যায় না বা গলে না, বিশেষ করে হিউমিড বা ঘামযুক্ত পরিবেশে। ম্যাট আইশ্যাডো – Absolute New York Icon Eyeshadow Palette, Lois Chloe D’L Glow Signature Palette ।
১০. ম্যাট লিপস্টিক ব্যবহার করূন:
লিপস্টিকের ক্ষেত্রে সেমি ম্যাট বা লিকুইড টাইপের ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েটে লিকুইড টাইপের ম্যাট লিপস্টিক গুলো সবচেয়ে বেশি কার্যকর হয়। লিকুইড ম্যাট লিপস্টিক- Milani Amore Matte Liquid Lipstick, Kashee’s Matte Liquid Lipstick।
সেমি ম্যাট লিপস্টিক- Absolute New York Supreme Slim semi Matte Lipstick, Lois Chloe 8 Hrs Long Lasting Semi Matte Lipstick ।
১১.ক্রিমি বা লিকুইড ফর্মুলার ব্লাশ ব্যবহার করূন:
পাউডার ফর্মুলার চেয়ে ক্রিমি বা লিকুইড ফর্মুলাগুলো অনেক বেশি লং লাস্টিং ও পিগমেন্টেড হয়। তাই ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে ক্রিমি বা লিকুইড ফর্মুলার ব্লাশ ব্যবহার করূন।
ব্লাশ- Sheglam Color Bloom Liquid Blush, Milani Cheek Kiss Cream Blush।
১২. ম্যাট সেটিং স্প্রে ব্যবহার করূন:
অনেকেই মেকআপের সব স্টেপ ভালোভাবে ফলো করলেও লাস্ট স্টেপের সেটিং স্প্রে ব্যবহার করতেই ভুলে যায়। এতে মেকআপ লং লাস্টিং হয় না। তাই ফুল মেকআপ কমপ্লিট করার পর ম্যাট সেটিং স্প্রে ফুল ফেইসে স্প্রে করূন।
আশা করি ,আজকের ফিচারের মাধ্যমে আপনারা ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করার টেকনিক বুঝতে পেরেছেন। গরমের দিনে কিংবা মেঘাচ্ছন্ন পরিবেশে মেকআপ লুককে নিখুত রাখতে উপরে উল্লেখিত টেকনিক ফলো করে মেকআপ করলে মেকআপ হবে লং লাস্টিং। উপরে উল্লেখিত সকল মেকআপ প্রডাক্ট পেয়ে যাবেন Hretus World এ।