Skip to content
Hretus World

গরমে চুলের যত্ন নিতে ফলো করুন এই ৯ টি টিপস।

· hretus world

গরমে চুলের যত্ন নিতে ফলো করুন এই ৯ টি টিপস।

গ্রীষ্মের দাবদাহের প্রখর তাপে চুল ও ত্বক ঘেমে একাকার হয়ে যায়। গ্রীষ্মকালে পরিবেশে ,তাপের পাশাপাশি ধুলোবালির পরিমান অনেক বেশি থাকে। এমন ধুলোময় পরিবেশে বেরোলেই চুল দ্রুত নোংরা হয়ে যায়।

গরমের দিনে পরিবেশের কিছু বাহ্যিক উপাদান ও রেগুলার লাইফ স্টাইলে ব্যবহৃত কিছু পণ্য যেমন- সূর্যের ক্ষতিকর (UV) রশ্মি, তাপ,বাতাসে থাকা ধুলোবালি, দূষন, ঘাম , চুলের গোড়ায় অতিরিক্ত তেল ব্যবহার, ব্লো ড্রাই ব্যবহার ও অতিরিক্ত কেমিক্যাল যুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহারের কারণে, চুলের বিভিন্ন সমস্যা যেমন – অতিরিক্ত খুশকি, চুল শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া এবং চুল ঝরে পড়ার মতো সমস্যা সৃষ্টি হয়।

তবে আপনি যদি গরমের দিনেও চুলকে স্বাস্থ্যকর ও ঝলমলে রাখতে চান তাহলে নিয়মিত চুল পরিষ্কার রাখার পাশাপাশি আজকের ফিচারে থাকা ৯ টি টিপস ফলো করে চলুন। তাই দেরি না করে চলুন জেনে নিই, চুলকে স্বাস্থ্যকর ও ঝলমলে রাখার ৯ টি টিপস সম্পর্কে।

১. নিয়মিত চুল পরিষ্কার রাখুন

যারা নিয়মিত বাইরে বের হন তাদের চুল খুব দ্রুত ঘাম ও ধুলোবালিতে নোংরা হয়ে যায়। চুলের গোড়ায় ধুলোবালি ও ঘাম আটকে খুশকি তৈরি হয় ও চুল পড়ার সমস্যা দেখা দেয়। তাই সপ্তাহে ২-৩ বার অথবা রেগুলার মাইল্ড বা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। চুল পরিষ্কার করার সময় অবশ্যই বেশি পানি ব্যবহার করে চুল পরিষ্কার করুন এবং চুল পরিষ্কার করার সময় চুলের গোড়ায় যেন শ্যাম্পুর ফেনা লেগে না থাকে সে ব্যাপারে খেয়াল রাখুন।

২. তেল মালিশ করুন

গরমের দিনে চুলকে ডিপ কন্ডিশনিং করতে প্রতিদিন রাতে নারকেল তেল বা আমন্ড অয়েল ব্যবহার করূন অথবা সপ্তাহে ১-২ বার হালকা গরম তেল চুলে ম্যাসাজ করুন। নিয়মিত চুলের গোড়ায় তেল মালিশ করলে চুল হয় মজবুত ও স্বাস্থ্যকর।

৩. হিট স্টাইলিং টুলস ব্যবহার এরিয়ে চলুন

Hair Care

গরমের দিনে পরিবেশের তাপের সাথে হিট স্টাইলিং হেয়ার টুলস যেমন: হেয়ার স্ট্রেইনার , ব্লো ড্রায়ার ও কার্লার এর তাপ এক হয়ে চুলকে করে তোলে আরো শুষ্ক ও দুর্বল। তাই গরমের দিনে হিট স্টাইলিং হেয়ার টুলস ব্যবহার না করে যতটা সম্ভব প্রাকৃতিকভাবে চুল শুকানোর চেষ্টা করূন।

৪. চুল বেঁধে রাখুন

খোলা চুলে ঘাম ও ধুলোবালি বেশি আটকায় ফলে চুল বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঢিলা বেণি বা পনিটেইল করে চুল বেঁধে রাখলে চুল কম ক্ষতিগ্রস্ত হয়। তাই গরমের দিনে সবসময় চুল ঢিলা করে বেঁধে রাখার চেষ্টা করুন।

৫. ছাতা, স্কার্ফ বা হ্যাট ব্যবহার করুন

গরমের মৌসুমে বাইরে সূর্যের তাপ ও ধুলোবালির পরিমান বেশি থাকে । সূর্যের কড়া তাপে চুল রুক্ষ, শুষ্ক ও লালচে হয়ে যায়। তাই বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা, স্কার্ফ বা হ্যাট ব্যবহার করুন।

৬. প্রচুর পানি পান করুন

শরীর হাইড্রেটেড থাকলে চুলের ময়েশ্চার লেভেলও ঠিক থাকে। পানি চুল ও ত্বকের যত্নে খুবই উপকারী। তাই গরমের দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন।

৭. হেয়ার মাস্ক ব্যবহার করুন

গরমের দিনে চুলকে মজবুত ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে প্রতি সপ্তাহে এক থেকে দুই বার ঘরোয়া পদ্ধতিতে দই, মধু, অ্যালোভেরা বা কলা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করুন।

দই, অ্যালোভেরা ও কলার হেয়ার মাস্ক:

একটি বাটিতে ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১/২টি পাকা কলা একসাথে ম্যাস করে বা ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক ব্যবহারে চুল হয় ঝলমলে ও স্বাস্থ্যজ্জল।

৮. পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন

সঠিক পুষ্টি গুণে ভরা খাদ্য গ্রহণে শরীরসহ চুল ও ত্বক ইত্যাদি সকল অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ থাকে। চুল ভালো রাখতে খাদ্য তালিকায় : প্রোটিন, ভিটামিন এ, সি , ই ও বায়োটিন যুক্ত খাবার যেমন – ডিম, মাছ, বাদাম, ফল ও সবজি রাখুন।

৯. চুলে অতিরিক্ত কেমিক্যাল পন্য ব্যবহার এড়িয়ে চলুন

বিশেষ করে বিউটি পার্লারে চুলের সাজসজ্জায়: হেয়ার স্প্রে, জেল, রঙ বা পার্মিং কেমিক্যাল নিয়মিত ব্যবহার হয়। তবে এইসব পণ্য কিন্ত চুলের ক্ষতি দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই যথাসম্ভব প্রাকৃতিকভাবে চুলের যত্ন দেওয়ার চেষ্টা করুন এবং অতিরিক্ত কেমিক্যাল পণ্য ব্যবহার এড়িয়ে চলুন।

উপরে উল্লেখিত টিপসগুলো ফলো করে চললে, গরমকালেও আপনার চুল থাকবে প্রাণবন্ত, স্বাস্থ্যকর ও ঝলমলে।

You may like

Comments (0)

Leave a comment