Skip to content
Hretus World

ব্রণমুক্ত ও উজ্জ্বল ত্বক পাবার ৫টি সহজ উপায়।

· hretus world

ব্রণমুক্ত ও উজ্জ্বল ত্বক পাবার ৫টি সহজ উপায়।

ব্রণ একটি ত্বকের সাধারণ সমস্যা, যা একটু কম আর বেশি সকলেরই হয়ে থাকে। ত্বকে যদি অতিরিক্ত তেলে তেলে ভাব হয় তাহলে ব্রণ হতে পারে। ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে অনেক সময় ব্রণ হয়। অনেকের হরমোন পরিবর্তনের কারণে ব্রণ উঠতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত প্রেসারে বা আবার পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে ব্রণ হতে পারে।

ব্রণমুক্ত ত্বক পাবার সহজ উপায়:

acne

তবে কিছু সহজ নিয়ম ও ডাক্তারের পরামর্শ মেনে চলে ব্রন থেকে উজ্জ্বলতা পাওয়া সহজ।

নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন:

  • দিনে কমপক্ষে দুইবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
  • অতিরিক্ত তেল জমতে দিবেন না ত্বকে।
  • যদি মেকআপ করে থাকেন তাহলে রাতে ভালোভাবে ক্লিনজিং করুন।

প্রপার হাইড্রেশন ও ডায়েট মেনটেন করুন:

  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
  • শাকসবজি, ফলমূল ও জিংক সমৃদ্ধ খাবার খান।
  • অতিরিক্ত তেল যুক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করুন।

প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন:

  • মধু ও দারুচিনির ফেসপ্যাক ব্রণ কমাতে সাহায্য করে।
  • এলোভেরা জেল ত্বকের জ্বালাপোড়া ও লাল ভাব কমায়।
  • ট্রি ট্রি অয়েল এন্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।

ত্বকে হাত দেওয়া থেকে এড়িয়ে চলুন:

  • ব্রণে হাত দিলে ইনফেকশন বাড়তে পারে।
  • মুখে ঘন ঘন হাত দিবেন না।

স্ট্রেস ম্যানেজমেন্ট ও পর্যাপ্ত ঘুম:

  • স্ট্রেস ব্রণের একটি বড় কারণ।
  • রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান ৭ থেকে ৮ ঘন্টা।
  • পারলে ব্যায়াম করবেন যা শরীরের জন্য ভালো।

সতর্কতা:

যদি ব্রণ মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিন।

এসব নিয়ম মেনে চললে ধীরে ধীরে ব্রণ কমে যাবে ত্বক সুস্থ ও উজ্জ্বল হয়ে উঠবে।

  • #ব্রণ

Products for this topic

Comments (0)

Leave a comment